শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও রোজা শুরু হয়নি যে দু’দেশে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিশ্বের অধিকাংশ দেশে পবিত্র রমজান মাস শুরু হলেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দুটি দেশে এখনও রোজা শুরু হয়নি। দেশ দুটি হচ্ছে- ফিজি ও নিউজিল্যান্ড। রোজা শুরু হবে ২০ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে।

সংশ্লিষ্ট ইসলামী কর্তৃপক্ষ জানিয়েছে, শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় একদিন বিলম্বে রোজা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ পৃথক ঘোষণায় জানায়, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০তম দিন পূর্ণ হবে। সে অনুযায়ী শুক্রবার থেকে রমজান গণনা শুরু হবে।

দুই দেশের ইসলামী কর্তৃপক্ষ জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী নিউজিল্যান্ড ও ফিজি এমন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, যেখান থেকে ওইদিন সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও দেখার সম্ভাবনা ছিল না।

যেহেতু এ অঞ্চলের ধর্মীয় কর্তৃপক্ষ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, তাই শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন ও সুদান।

এ ছাড়া ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু করেছে বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান, মিসর, তুরস্ক ও সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X