শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এপ্রিল মাসেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

এপ্রিল মাসজুড়ে দেশে কয়েক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

সম্প্রতি প্রকাশিত এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কালবৈশাখী ও বজ্রঝড়ের প্রবণতাও থাকবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের ঝড়-বৃষ্টি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

এপ্রিল মাসে দেশের ওপর দিয়ে প্রায় ৬টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৪টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ (তাপমাত্রা ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন