শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১০:২০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চৈত্রের খরতাপ আর দীর্ঘদিনের দূষণের চাপে ঢাকার বাতাস আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে সামান্য বৃষ্টিতে বায়ুমানে কিছুটা স্বস্তি ফিরলেও তা স্থায়ী হয়নি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে, ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। এই মাত্রার বায়ু সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে সেনেগালের রাজধানী ডাকার, যার স্কোর ২৭১। এর পরেই রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই (২৪৫), ভারতের দিল্লি (১৮৪) এবং পাকিস্তানের লাহোর (১৭৩)। এসব শহরেও বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমে ধুলাবালি বৃদ্ধি, নির্মাণকাজ এবং যানবাহনের ধোঁয়া বায়ুদূষণ বাড়িয়ে তোলে। বৃষ্টিপাত না থাকলে এসব দূষণকণার ঘনত্ব আরও বাড়ে, যা বাতাসকে দ্রুত অস্বাস্থ্যকর করে তোলে।

বায়ুমানের সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ মাঝারি। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ১৫১ থেকে ২০০ স্কোরে বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছে যায়, যা সবার জন্য ক্ষতিকর হতে পারে।

যখন একিউআই ২০১ ছাড়িয়ে যায়, তখন তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। স্কোর ৩০০-এর বেশি হলে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন