শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদেরকে বড় সুখবর দিল সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকের পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে বাস আমদানির সুবিধা পাবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস সংক্রান্ত সিদ্ধান্ত আগামী রোববার চূড়ান্ত হবে।

১. সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

২. ব্যাংক চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

৩. দেশের সব শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। জরুরি সেবা যেমন কাঁচাবাজার, খাবারের দোকান ও ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।

৪. বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।

সরকারি ব্যয় কমানোর জন্য আগামী ৩ মাসের জন্য নতুন যানবাহন, জলযান বা আকাশযান ক্রয় বন্ধ রাখা হবে। কম্পিউটারসহ নতুন সরঞ্জাম কেনাও স্থগিত থাকবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং বিদেশে সরকারি অর্থায়নে সব ধরনের প্রশিক্ষণ আপাতত স্থগিত থাকবে। এছাড়া সভা-সেমিনারের ব্যয় ৫০ শতাংশ হ্রাস করা হয়েছে।

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানো হবে, এবং অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন