শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সমাজতন্ত্রের বদলে সামাজিক গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি’ আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নাইম আহমাদকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্য সচিব করে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

দলের আহ্বায়ক নাঈম আহমাদ জানান, নতুন দল ৭২-এর সংবিধান বাতিলের পটভূমিতে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে।

এছাড়া বিচারের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যেন প্রহসন না হয় সেটিও নিশ্চিত করার আশা ব্যক্ত করেন দলের আহ্বায়ক নাঈম আহমাদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন