শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশের তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের অন্তত ২২টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আর চৈত্রের তীব্র গরমে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। ভ্যাপসা গরমে মানুষের অস্বস্তি আরও বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে এপ্রিল মাসজুড়ে কয়েক দফা তাপপ্রবাহ দেখা দিতে পারে। এর মধ্যে অন্তত একটি তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, মাসজুড়ে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের গড় তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক থাকতে পারে।

এদিকে সমুদ্র পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া এপ্রিলজুড়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন