শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৮:৩১ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ (শনিবার) দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

শনিবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উপমহাদেশজুড়ে একটি বিস্তৃত বৃষ্টিবলয়ের সৃষ্টি হয়েছে। এ কারণে শুক্রবার (২০ মার্চ) দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। যার রেশ শনিবারও থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শুরু হয়ে শনিবার সকালে কিছুটা বিরতি নিয়ে বিকেলের দিকে ফের বৃষ্টি হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন