মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী শুক্র ও শনিবার বজ্রসহ বৃষ্টির আভাস 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০২:১৮ এএম
বৃষ্টি হচ্ছে। ফাইল ছবি
expand
বৃষ্টি হচ্ছে। ফাইল ছবি

দেশের কিছু কিছু জায়গায় গত কয়েক দিনে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আগামী শুক্র ও শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আগামী শুক্র ও শনিবার বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত আকারে দেশের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানান, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তিনি আরো জানান, আগামীকাল বুধবারও আবহাওয়া একই থাকতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে রাত-দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৫০ শতাংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন