

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকা রাতের শেষভাগে হালকা কুয়াশা থাকলেও সকালেই পরিষ্কার আকাশে রোদের দেখা মিলেছে। সবমিলিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল শুরু হয়েছে তুলনামূলক মৃদু শীত আর আরামদায়ক আবহে। তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে, আর্দ্রতাও ছিল সহনীয় পর্যায়ে।
সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, এদিন সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ০ দশমিক ৮ ডিগ্রি। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের বেলায় তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ২৩ মিনিটে। আবহাওয়ার এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দিনের বেলায় গরমের অনুভূতি কিছুটা বাড়লেও সকাল-সন্ধ্যায় থাকবে মৃদু শীতের আমেজ।
মন্তব্য করুন

