

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাঘ মাসের শেষভাগে ফের শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের চারটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার (৭–৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে এই দুই দিনে ভোরের দিকে নদী সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
বর্তমানে পঞ্চগড়, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টাতেও এই পরিস্থিতির বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। যদিও শনিবার ও রবিবার সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সোমবার থেকে বুধবার (৯–১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত নদী অববাহিকা এলাকাগুলিতে কুয়াশার প্রভাব প্রায় একই রকম থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনে ধীরে ধীরে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।
মন্তব্য করুন

