শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:১২ পিএম
স্বর্ণের বার
expand
স্বর্ণের বার

ঈদের দিনেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) মধ্যরাতে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ১.৮ শতাংশ নেমে প্রতি আউন্স ৪,৫৬৩.৬৪ ডলারে পৌঁছেছে।

এর আগে একই দিনে স্বর্ণের দাম সাময়িকভাবে ১ শতাংশ পর্যন্ত বেড়েছিল। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থাই স্বর্ণের বাজারে মূল প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করতে পারে এমন সম্ভাবনার খবর প্রকাশের পর ডলারের মান বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে থেকে ডলারের দিকে ঝুঁকে পড়েছেন।

তবে এর ফলে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে মূল্যস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে আরও জোরদার করছে।

একই সঙ্গে এপ্রিল মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সও পতিত হয়েছে। এ ক্ষেত্রে দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৭৪.৯০ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকরা মনে করেন, ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনা থাকায় স্বর্ণের বাজারে চাপ অব্যাহত থাকতে পারে। তারা সতর্ক করেছেন, এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের পরিবর্তে ডলারের মতো নিরাপদ সম্পদে বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছেন, যা স্বর্ণের মূল্যকে আরও নিচের দিকে টেনে আনতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন