মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোচ হয়ে বার্সায় ফিরলেন সার্জিও বুসকেটস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৮:২৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফিরলেন দলটির একসময়ের তারকা ফুটবলার সার্জিও বুসকেটস। এবার বার্সা অ্যাটলেতিকের কোচিং স্টাফে যোগ দিয়েছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। প্রধান কোচ জুলিয়ানো বেলেত্তির সহকারী হিসেবে কাজ করবেন তিনি।

৩৮ বছর বয়সী বুসকেটস বর্তমানে কোচিং ব্যাজ সম্পন্ন করার প্রক্রিয়ার মধ্যে আছেন। সেই প্রশিক্ষণের অংশ হিসেবেই বার্সার রিজার্ভ দলের সঙ্গে মাঠের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন তিনি। একই সঙ্গে দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে নিজের দীর্ঘ খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা ও কৌশল ভাগ করে নেওয়ার সুযোগও হবে তার।

বার্সেলোনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে বুসকেটস ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হয়ে উঠেছিলেন। ২০২৩ সালে স্প্যানিশ ক্লাবটি ছাড়ার পর তিনি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে দেড় মৌসুম খেলার পর গত বছরের ডিসেম্বরে পেশাদার ফুটবলকে বিদায় জানান।

অবসরের পর থেকেই বুসকেটসের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। এবার সেই প্রত্যাবর্তন হলো, তবে খেলোয়াড় হিসেবে নয়—কোচিংয়ের মাধ্যমে।

বার্সা অ্যাটলেতিকের তরুণদের নিয়ে কাজ করার মধ্য দিয়ে বুসকেটসের কোচিং ক্যারিয়ারেরও শুরু হলো নতুন অধ্যায়। নিজের পরিচিত ক্লাবে থেকেই এবার নতুন প্রজন্মকে ফুটবলের পাঠ দিতে প্রস্তুত এই সাবেক বার্সা তারকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank