শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাকে সেরা বললেন ভিনিসিয়ুস, স্পষ্ট করলেন কারণও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১০:০৯ পিএম আপডেট : ২৬ জুন ২০২৬, ১০:১০ পিএম
ভিনিসিয়ুস জুনিয়র
expand
ভিনিসিয়ুস জুনিয়র

ফুটবলের ‘সর্বকালের সেরা’ (গোট) কে—এই বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার মতে, আর্জেন্টিনার লিওনেল মেসি নন, বরং পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার।

শুক্রবার (২৬ জুন) ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুসের মন্তব্য প্রকাশ করেন।

ভিনিসিয়ুস বলেন, ‘আমি শুধু প্রতিভা দেখি না, আমি পুরো বিষয়টি বিবেচনা করি।’

রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের মতে, রোনালদো বিশ্বের বিভিন্ন শীর্ষ লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো ইংল্যান্ড, স্পেন, ইতালি ও পর্তুগালে নিজেকে প্রমাণ করেছেন। ভিন্ন লিগ, ভিন্ন সতীর্থ এবং ভিন্ন প্রজন্মের সঙ্গে খেলেও তিনি একই ফল এনে দিয়েছেন—গোল, শিরোপা ও রেকর্ড।’

রোনালদোর মানসিকতা ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন ভিনিসিয়ুস। তার ভাষায়, ‘তিনি কঠোর পরিশ্রমকে শিল্পে পরিণত করেছেন। তার শৃঙ্খলা, আত্মত্যাগ ও ধারাবাহিকতাও এক ধরনের প্রতিভা।’

সবশেষে নিজের মতামত স্পষ্ট করে ব্রাজিলিয়ান এই তারকা বলেন, ‘এ কারণেই আমার কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup