মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, প্রথমার্ধে উরুগুয়ের লিড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:১৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে উরুগুয়ে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে মার্সেলো বিয়েলসার দল।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় উরুগুয়ে। তবে ২১ মিনিটে ইতিহাস গড়ে কেপ ভার্দে। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া কেভিন পিনার দৃষ্টিনন্দন ফ্রি-কিক উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে পরাস্ত করে জালে জড়ায়।

এই গোল শুধু ম্যাচে কেপ ভার্দেকে এগিয়েই দেয়নি, একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে দেশটির প্রথম গোল হিসেবেও জায়গা করে নেয়।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য চাপ বাড়ায় উরুগুয়ে। একের পর এক আক্রমণ চালালেও দীর্ঘ সময় কেপ ভার্দের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অবশেষে প্রথমার্ধের ৪৪ মিনিটে সমতা ফেরান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। ফেদেরিকো ভিনিয়াসের হেড থেকে পাওয়া বল নিখুঁতভাবে জালে পাঠিয়ে স্কোরলাইন ১-১ করেন তিনি।

সমতায় ফেরার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে উরুগুয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আগুস্তিন কানোবিও গোল করে দলকে এগিয়ে দেন। তার গোলেই ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Iraq
45'+3'
1 - 0
14' Kylian Mbappé
World Cup