

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ইরান। যেখানে প্রথমার্ধে একবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সমতা নিয়ে বিরতিতে গেছে মধ্যপ্রাচ্যের দলটি।
ম্যাচের সপ্তম মিনিটেই এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। দারুণ এক দলীয় আক্রমণ থেকে আসা সেই গোলে শুরুতে চাপে পড়ে ইরান।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে ইরান। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ বাড়িয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। ২৪তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন দলের তারকা ফরোয়ার্ড মেহদি তারেমি। কিন্তু তাঁর নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসায় হতাশ হতে হয় ইরানকে।
তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আক্রমণের ধারাবাহিকতা ধরে রেখে ৩১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। নিউজিল্যান্ডের ডি-বক্সে তৈরি হওয়া জটলার মধ্যে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ডিফেন্ডার রামিন রেজাইয়ান। তাঁর গোলে ম্যাচে সমতা ফিরে আসে এবং নতুন করে ছন্দ খুঁজে পায় ইরান।
প্রথমার্ধের যোগ করা সময়ে ৩৫ গজ দূর থেকে ফ্রি কি পেয়েছিল ইরান। সেখান থেকে আলি নেমাতি মাথা ছুঁইয়ে বল জালেও জড়িয়েছিলেন। তবে তা বাতিল হলো। ফ্রি কিক নেওয়ার আগে অফসাইডে চলে গিয়েছিলেন ইরানের এই ডিফেন্ডার।
