রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারকা ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা জাপানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৬:৪৮ পিএম
জাপান ফুটবল দল ।। ছবি: সংগৃহীত
expand
জাপান ফুটবল দল ।। ছবি: সংগৃহীত

চোটের কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি জাপানের তারকা উইঙ্গার কাওরু মিতোমার। একই কারণে তাকুমি মিনামিনোও বাদ পড়েছেন। তবে ইনজুরি কাটিয়ে ফিরে আসা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিয়েই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন জাপান।

ঘোষিত এ দলে ফিরেছেন, মিডফিল্ডার ওয়াতারু এন্দো, কো ইতাকুরা ও তাকেহিরো তোমিয়াসু। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দলে সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার ইউতো নাগাতোমো, যিনি পঞ্চম বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন।

দল ঘোষণার সময় জাপান কোচ হাজিমে মোরিয়াসু জানান, সীমিত জায়গার কারণে অনেক ভালো খেলোয়াড়কে বাইরে রাখতে হয়েছে। তিনি বলেন, অতীত পারফরম্যান্স ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করেই এই স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে এবং বর্তমান সময়ে এটিই জাপানের সেরা দল বলে তিনি মনে করেন।

বিশ্বকাপের আগে ভালো ফর্মে আছে জাপান। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে চমক দেখানোর পর তারা গত এক বছরে মেক্সিকোর সঙ্গে ড্র করেছে, ব্রাজিল ও ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে।

এবারের বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে আছে জাপান। এ গ্রুপে তাদের প্রতিপক্ষরা হলো নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিশিয়া। আগামী ১৫ জুলাই নেদারল্যান্ডসের মুখোমুখি হবে এশিয়ার দলটি। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে খেলবে তারা গ্রুপ পর্বে।

জাপানের বিশ্বকাপ দল

গোলরক্ষক: তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো, জিয়ন সুজুকি।

ডিফেন্ডার: কো ইতাকুরা, হিরোকি ইতো, ইউতো নাগাতোমো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুননোসুকে সুজুকি, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু ও সুয়োশি ওয়াতানাবে।

মিডফিল্ডার: রিতসু দোয়ান, ওয়াতারু এন্দো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, তাকেফুসা কুবো, কেইতো নাকামুরা, কাইশু সানো ও আও তানাকা।

ফরোয়ার্ড: কেইসুকে গতো, দাইজেন মায়েদা, কোকি ওগাওয়া, কেন্তো শিওগাই, ইউইতো সুজুকি ও আয়াসে উয়েদা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup