শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদো ভক্তদের জন্য বড় দুসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম
হ্যামস্ট্রিং ইনজুরিতে ক্রিশ্চিয়ানো রোনালদো।
expand
হ্যামস্ট্রিং ইনজুরিতে ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে কিছুদিন পরই। রেকর্ড ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতায় দেখা যাবে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কিন্তু তার আগেই ভক্তদের কপালে ভাঁজ পড়েছে। ধারণার চেয়েও যে বেশি গুরুতর তার হ্যামস্ট্রিং ইনজুরি। আল নাসর কোচ জর্জে জেসুসই নিশ্চিত করেছেন তা।

গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে খুঁড়িয়ে মাঠ ছাড়েন রোনালদো। পর্তুগাল অধিনায়ক চিকিৎসার জন্য মাদ্রিদে চলে গেছেন।

৪১ বছর বয়সী ফেরার সময়সীমা জানায়নি আল নাসর। শনিবার নিওম এসসির বিপক্ষে হোম লিগ ম্যাচের আগে এনিয়ে তথ্য জানালেন জেসুস, ‘আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষানিরীক্ষার পর পরিষ্কার হওয়া গেছে, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি। তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিশ্চিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে করে।’

ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের অধীনে চিকিৎসা নেবেন রোনালদো। এই মাসের শেষ দিকে পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে তার সুস্থতার আশা করা হচ্ছে। ২৮ মার্চ আজটেকা স্টেডিয়ামে পর্তুগাল খেলবে মেক্সিকোর বিপক্ষে। ৩১ মার্চ আটলান্টায় তারা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।

সৌদি প্রো লিগে শীর্ষ গোলদাতার তালিকায় রোনালদো তৃতীয় স্থানে। ২১ গোল করেছেন তিনি। ২৪ গোল করে সবার উপরে আল আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি। রোনালদোর দল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে। তাদেরকে এক পয়েন্টে পেছনে ফেলেছে আল আহলি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন