রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ শুরু নারী এশিয়ান কাপ, বাংলাদেশের ম্যাচ কবে কখন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৭:৩৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এএফসি নারী এশিয়ান কাপ শুরু হতে যাচ্ছে আর মাত্র কয়েক ঘণ্টা পর। স্বাগতিক অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরজুড়ে এখন উৎসবের আবহ। এই টুর্নামেন্টে ইতিহাসের প্রথমবারের মতো প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ।

রোববার (১ মার্চ) মার্চ পার্থে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের প্রতিযোগিতার। প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ফিলিপাইন।

বাংলাদেশের ম্যাচ শুরু হবে ৩ মার্চ থেকে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ শক্তিশালী চীন। একই গ্রুপে রয়েছে উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। ফলে অভিষেক আসরেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে এই চ্যালেঞ্জই বাংলাদেশের জন্য বড় সুযোগ। প্রথমবার মূল পর্বে খেলতে নামা দলটির ওপর প্রত্যাশার চাপ তুলনামূলক কম। ঋতুপর্ণা, আফঈদাদের সামনে হারানোর ভয় নয়, বরং নিজেদের প্রমাণ করার মঞ্চ তৈরি হয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই দেশের নারী ফুটবলের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করবে।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩ মার্চ সিডনির কমব্যাংক স্টেডিয়ামে চীনের বিপক্ষে। এরপর ৬ মার্চ একই ভেন্যুতে প্রতিপক্ষ উত্তর কোরিয়া। আর ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে দলটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X