বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কে কোথায় চাঁদাবাজি করছে দেখা যাবে মোবাইলেই

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ এএম
কে কোথায় চাঁদাবাজি করছে দেখা যাবে মোবাইলেই
expand
কে কোথায় চাঁদাবাজি করছে দেখা যাবে মোবাইলেই

জেন-জি প্রজন্ম চাইলে কত কিছু করতে পারে তার আরেকটি উদাহরণ ‘চান্দাওয়াচ’ অ্যাপ। হ্যাঁ ঠিকই শুনছেন। এখন স্মার্টফোনেই দেখতে পাবেন দেশের কে কোথায় চাঁদাবাজি করছে। এর আগে এই রমজানেই কোথায় কোন মসজিদে বিরিয়ানি দেবে তা জানতে অ্যাপ তৈরি করে ফেলে এক তরুণ।

এবার চাঁদাবাজির উপর নজরদারি চালাতেই এই ওয়েবসাইট তৈরি করেন রেহানুজ জামান নামের এক তরুণ। এই প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন স্থানে কোথায় কোথায় চাঁদা তোলা হচ্ছে, কত টাকা দাবি করা হচ্ছে, এবং সেটি বৈধ না অবৈধ এসব তথ্য তুলে ধরা হচ্ছে।

ওয়েবসাইটটিতে রয়েছে-লোকেশনভিত্তিক ম্যাপ সিস্টেম, চাঁদার পরিমাণ উল্লেখের অপশন, ‘সঠিক’ নাকি ‘ভুয়া’ যাচাই করার সুযোগ, নতুন তথ্য যুক্ত করার সুবিধা। অর্থাৎ, এটি পুরোপুরি কমিউনিটি-ভিত্তিক একটি ওপেন রিপোর্টিং প্ল্যাটফর্ম। যে কেউ তার এলাকার চাঁদাবাজির তথ্য এখানে যুক্ত করতে পারবেন।

বাংলাদেশে ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চাঁদা আদায়ের অভিযোগ করে আসছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রমাণ বা তথ্যের অভাবে বিষয়গুলো সামনে আসে না। ‘চান্দাওয়াচ’ সেই অন্ধকার জায়গাতেই আলো ফেলতে চায়। তরুণদের ভাষায়, ‘যেখানে ভয় আছে, সেখানে স্বচ্ছতা দরকার।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup