

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্প্যানিশ লা লিগায় আবারও জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং পরের ম্যাচেই জিরোনার সাথে হারে কিছুটা ছন্দ হারিয়েছিল দলটি।
তবে সব পেরিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে দলটি। আগের ম্যাচে লেভান্তের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর এবার ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এদিন বার্সার হয়ে হ্যাট্রিক করেছেন লামিন ইয়ামাল।
ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল বার্সেলোনা। শুরু থেকেই একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে ব্যর্থ ন ফেরান তোরেস ও জুলিয়াস কুন্দেরা। এতে কিছুটা চাপে পড়ে যায় বার্সা।
তবে ২৮ মিনিটে সেই চাপ কাটে। ভিয়ারিয়ালের মিডফিল্ডার পাপে গেয়ের ভুল থেকে বল পেয়ে ফেরমিন লোপেজ বাড়ান ইয়ামালের দিকে। কাছ থেকে সহজ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই আসে আরেকটি চোখধাঁধানো মুহূর্ত। ডান দিক থেকে ভেতরে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে জালে বল পাঠান ইয়ামাল। ভিয়ারিয়াল গোলরক্ষক লুইস জুনিয়র কেবল তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার চেষ্টা করে ভিয়ারিয়াল। কর্নার থেকে সৃষ্ট বিভ্রান্তির সুযোগ নিয়ে পাপে গেয়ে একটি গোল শোধ করেন। তবে সেই আশা বেশিক্ষণ টেকেনি। পেদ্রির সূক্ষ্ম থ্রু পাস ধরে গোলরক্ষককে পাশ কাটিয়ে নিজের তৃতীয় গোলটি করেন ইয়ামাল। পূর্ণ হয় তাঁর ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
যোগ করা সময়ে কুন্দের পাস থেকে রবার্ট লেভানডভস্কি সহজ টোকায় চতুর্থ গোলটি করলে জয় নিয়ে আর কোনো সংশয় থাকেনি।
এই জয়ে ২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা চার পয়েন্টে এগিয়ে। অন্যদিকে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভিয়ারিয়াল।
মন্তব্য করুন

