সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডার্বি’ জিতে শীর্ষস্থান মজবুত করলো আর্সেনাল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশনের শঙ্কায় থাকা টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করলো আর্সেনাল। এদিন ৪-১ গোলের বড় জয় পেয়েছে গানাররা।

রোববার (২২ ফেব্রুয়ারি) লর্ডন ডার্বিতে টটেনহ্যামের মাঠে আতিথ্য নেয় আর্সেনাল। যেখানে একক আধিপত্য দেখিয়ে ম্যাচটি নিজেদের করে নিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। ৩২ মিনিটে ইংলিশ উইঙ্গার এজে দলের জন্য প্রথম গোলটি করেন। তবে সমতা ফিরতে বেশি দেরি করেনি হটস্পার। ৩৪ মিনিটে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে তিন প্রতিপক্ষের খেলোয়াড়কে পেছনে ফেলে সমতা করেন টটেনহ্যামের ফরাসি ফরোয়ার্ড কোলো মুয়ানি। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণ বাড়ায় আর্সেনাল। খেলার দ্বিতীয় মিনিটেই গিয়োকেরেস দলেকে এগিয়ে নেন। ৬১ মিনিটে টিম্বারের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-১ তে নিয়ে যান এজে।

ম্যাচের যোগ সময়ের চতুর্থ মিনিটে মার্টিন ওডেগোরের পাস থেকে ডি-বক্সে ঢুকে টটেনহ্যামের কফিনে শেষ পেরেক ঠোকেন গিয়োকেরেস।

এ জয়ে মাধ্যমে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে ৫৬ পয়েন্ট নিয়ে আছে ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম ২৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে অবস্থান করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X