সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালকে টপকে আবারও শীর্ষে বার্সেলোনা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় নিজেদের সব শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। এতে বার্সেলোনার কাছে সুযোগ আসে আবারও টেবিলের শীর্ষস্থান দখল করার। আর সেই সুযোগ হেলায় নষ্ট করেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ঘরের মাঠে লেভান্তেকে উড়িয়ে দিয়ে আবারও টেবিলের শীর্ষে উঠেছে দলটি।

রোববার (২২ ফেব্রুয়ারি) লেভান্তের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে ফিরেছে কাতালানরা। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

এদিন শুরু থেকেই আক্রমণাত্ম ছিল বার্সেলোনা। ম্যাচের ৪র্থ মিনিটে বার্নালের গোলে বার্সা লিডে যায়। এরিক গার্সিয়ার ক্রসে স্লাইড করে ঠিকানা খুঁজে নেন এই তরুণ মিডফিল্ডার। এর আগে অবশ্য প্রথম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে লেভান্তের। তবে কার্লোস আলভারেসের দুর্বল শটে সেই যাত্রার এগিয়ে যাওয়া হয়নি।

৩২ মিনিটে জোয়াও ক্যানসেলোর অ্যাসিস্ট থেকে ফ্রেংকি ডি ইয়ং দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধে আর কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধেও একই তালে আক্রমণ জারি রাখে বার্সা। তবে এ অর্ধে গোলের দেখা পেতে একটু বেগ পেতে হয় তাদের। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে গোল করেন ফার্মিন লোপেজ। কর্নারের পর ইয়ামালের কাছ থেকে বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন তিনি। দূর থেকে শট বলকে জালের ধারে পৌঁছে দেয়।

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন পেদ্রি, শুরুর একাদশে দেখা যায় রাফিনিয়াকেও। শেষ পর্যন্ত এই জয়ের মাধ্যমে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে টপকে লিগের শীর্ষে উঠে আসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X