

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে মায়োর্কোর বিপক্ষে জয় দিয়ে শীর্ষস্থান মজবুত করেছে এফসি বার্সেলোনা। অন্যদিকে অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ভিক্টর ইয়োকেরেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের সুবাতাস পাচ্ছে আর্সেনাল।
লা লিগা: শনিবার (৭ ফেব্রুয়ারি) ঘরের মাঠে মায়োর্কার বিরুদ্ধে ম্যাচ খেলে বার্সেলোনা। এ ম্যাচে শুরুতে মায়োর্কার আক্রমণ সামলাতে কিছুটা হিমশিম খেলেও তা কাটিয়ে উঠে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের ২৯ মিনিটে ডেডলক ভাঙেন বার্সা ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কি। রাশফোর্ডের নেওয়া জোরালো শট মায়োর্কোর গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে নিখুঁত ফিনিশিংয়ে মৌসুমের ১০ম গোলটি করেন পোলিশ তারকা।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বার্সা। ৬১ মিনিটে দানি ওলমোর পাসে বাঁ-পায়ের দর্শনীয় শটে গোল করেন লামিন ইয়ামাল। এরপর ম্যাচের ৮৩ মিনিটে ১৮ বছর বয়সী মার্ক বার্নাল দুর্দান্ত একক নৈপুণ্যে নিজের প্রথম গোল করে জয়ের ব্যবধান নিশ্চিত করেন।
এই জয়ে ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল): একইদিন ঘরের মাঠে সান্ডারল্যান্ডকে আতিথ্য দেয় আর্সেনাল। প্রথমার্ধের শেষ মুহূর্তে ডি-বক্সের বাইরে থেকে স্প্যানিশ মিডফিল্ডার জুবিনেন্দির শট গোলরক্ষক পেরোতে পারলে স্বাগতিকরা এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ৬৫ মিনিটে হাভার্টজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ে টাইমে নিজের দ্বিতীয় গোল করে ৩-০ ব্যবধান নিশ্চিত করেন।
এই জয়ে ২০০৩ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল আর্সেনাল। লিগে টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ৯ পয়েন্ট এগিয়ে আছে তারা।
মন্তব্য করুন

