

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ফুটবলের এই কিংবদন্তিকে একসঙ্গে দুটি বিশ্বরেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
বুধবার (৮ জুলাই) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেসির নতুন দুটি রেকর্ডের ঘোষণা দেয় গিনেস কর্তৃপক্ষ।
গিনেসের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা খেলোয়াড় এখন লিওনেল মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে বিশ্বকাপে তার মোট অবদান ২১টি, যা এই আসরের ইতিহাসে সর্বোচ্চ।
শুধু তাই নয়, বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার নতুন রেকর্ডও গড়েছেন মেসি। চলমান বিশ্বকাপে ধারাবাহিকভাবে গোল করে তিনি টানা ৯টি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তি স্থাপন করেছেন।
এই দুই অর্জনের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বলভাবে লিখলেন আর্জেন্টাইন অধিনায়ক।
চলতি আসরে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। গ্রুপ পর্ব থেকে শুরু করে মিশরের বিপক্ষে সর্বশেষ ম্যাচ পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন তিনি। ফলে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের খাতাও সমৃদ্ধ করছেন নিয়মিত।
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষস্থান ধরে রেখেছেন মেসি। বর্তমানে তার বিশ্বকাপে গোলসংখ্যা ২১।
তবে এই রেকর্ডে সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তার বিশ্বকাপে গোলসংখ্যা ১৯, ফলে সামনে মেসির রেকর্ড স্পর্শ বা ভেঙে দেওয়ার সুযোগ থাকছে ফরাসি এই তারকার সামনে।

