

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান।
বৃহস্পতিবার (৯ জুলাই) নিজের ফেসবুক পেজে এ ধন্যবাদের কথা লেখেন তিনি। তবে জামায়াত-শিবিরের ওপর অভিযোগ এনে রীতিমতো খোঁচা দিতে এ ধন্যবাদ জানান তিনি।
ওই ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ দ্বারা অতীতে আমার আক্রান্ত হওয়ার ছবি ফেসবুকে প্রকাশ করছে জামায়াত-শিবিরের লোকজন। এরা কতবড় জঘন্য যে, নিজেরা সারা জীবন গুপ্ত থেকেছে আর আমরা রাস্তায় মার খেয়েছি। সেটিকে এখন ওরা নেতিবাচকভাবে প্রচার করছে যে, আমি নাকি অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছি!’
তিনি আরও লেখেন, ‘ওদের গুজবে বিভ্রান্ত হয়ে অনেকে আমাকে কল ও মেসেজ করে খোঁজখবর নেওয়ার প্রেক্ষিতে ফেসবুকে পোস্ট করে বিষয়টি সম্পর্কে খোলাসা করলাম। জামায়াত থাকতে যে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই, সেটির ডে বাই ডে আরও স্পষ্ট হচ্ছে। আওয়ামী লীগের চরিত্র পুরোপুরি রপ্ত করতে পারার জন্য জামায়াতকে অসংখ্য ধন্যবাদ! অন্তত এই যাত্রায় তারা আওয়ামী শূন্যতা পূরণ করতে পেরেছে....’
