বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার নতুন নিয়ম, আর্জেন্টিনাসহ ৪ দলের ফাইনালের পথ সহজ হলো?

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে শীর্ষস্থানীয় দলগুলোর পথ সহজ করতে নতুন কাঠামো অনুসরণ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন এ নিয়মে ড্রয়ের সময় শীর্ষ চার বাছাই দলকে এমনভাবে আলাদা অংশে রাখা হয়েছে, যাতে সেমিফাইনালের আগে তারা একে অপরের মুখোমুখি না হয়। ফলে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডের ফাইনালে ওঠার পথ তুলনামূলক সহজ হয়েছে।

ফিফার র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ চার বাছাই দলকে ড্রয়ের দুই অর্ধে ভাগ করে রাখা হয়। সে অনুযায়ী এক পাশে ছিল স্পেন ও ফ্রান্স, অন্য পাশে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে এই সুবিধা কার্যকর হওয়ার শর্ত ছিল, চার দলকেই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে।

মাঠের লড়াইয়ে সেটিই হয়েছে। চার দলই গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে তারা একে অপরের বিপক্ষে না পড়ে ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে। কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে, আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ফ্রান্সের সামনে মরক্কো এবং ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে।

ফিফার এই কাঠামোর ফলে চার পরাশক্তির জন্য ফাইনালে ওঠার সম্ভাবনা আরও বেড়েছে। তারা নিজ নিজ কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিফাইনালে হতে পারে দুটি হাইভোল্টেজ লড়াই—স্পেন বনাম ফ্রান্স এবং আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড।

একই ধরনের বাছাই পদ্ধতি টেনিসের উইম্বলডন এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটেও ব্যবহৃত হচ্ছে। গত গ্রীষ্মে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও শীর্ষ দলগুলোর অবস্থান নির্ধারণে একই ধরনের কাঠামো অনুসরণ করা হয়েছিল।

তবে ফিফার এই নীতিকে ঘিরে বিতর্কও রয়েছে। সমালোচকদের অভিযোগ, বড় দলগুলোকে টুর্নামেন্টে দীর্ঘ সময় টিকিয়ে রাখতেই এমন কাঠামো তৈরি করা হয়েছে, যা অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর জন্য নকআউট পর্বের পথ আরও কঠিন করে তোলে।

এরই মধ্যে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর। দেশটির দাবি, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি প্যানেলকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে মিশর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup