সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মাঝেই কাতারের মিডফিল্ডার ৫ ম্যাচ নিষিদ্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৩:১৮ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপে কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনের ওপর ভয়াবহ ট্যাকলের ঘটনায় কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

২৯ বছর বয়সী মাদিবো গত বৃহস্পতিবার কাতারের ৬-০ ব্যবধানে পরাজয়ের ম্যাচে লাল কার্ড দেখেন। তার করা মারাত্মক ফাউলের কারণে কানাডার মিডফিল্ডার কোনে গুরুতরভাবে আহত হন এবং তার বাম পা ভেঙে যায়।

ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে, গুরুতর ফাউল প্লের কারণে মাদিবোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে।

আহত ইসমাইল কোনে ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তিনি ইতালিয়ান ক্লাব সাসুওলোর হয়ে খেলেন। ম্যাচের পরপরই তার অস্ত্রোপচার করা হয় এবং পরে হাসপাতালে গিয়ে তাকে দেখতে যান মাদিবো নিজেও।

এদিকে কানাডা তাদের শেষ গ্রুপ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামে।

অন্যদিকে কাতার এখনও টুর্নামেন্টে টিকে থাকতে চাইলে তাদের বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে জয় পেতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন