মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জাদুকরী ফুটবলে মুগ্ধ শাকিরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০২:১৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির পায়ের জাদু নতুন কিছু নয়। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো তার খেলা উপভোগ করেন অসংখ্য তারকা ব্যক্তিত্বও। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি মুহূর্ত, যেখানে কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে দেখা গেছে গ্যালারিতে বসে আর্জেন্টাইন মহাতারকার খেলা উপভোগ করতে। বিষয়টি নিয়ে আলোচনার ঝড় তুলেছেন জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

সোমবার (২২ জুন) আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন গ্যালারিতে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা। ম্যাচের এক পর্যায়ে ক্যামেরা তার দিকে ফোকাস করলে তাকে মনোযোগ দিয়ে মাঠের খেলা দেখতে দেখা যায়।

সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি ক্যাপশনে লেখেন, ‘SHAKIRA ENJOING MESSI'S SKILLS!’ সঙ্গে যোগ করেন ভালোবাসা ও আর্জেন্টিনার পতাকার ইমোজি।

পোস্টটি প্রকাশের পরপরই ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে লাখো প্রতিক্রিয়া, হাজার হাজার মন্তব্য ও শেয়ার জমা হয়।

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় মুখ শাকিরা এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে ঘিরে এমন মুহূর্ত স্বাভাবিকভাবেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, মেসির অসাধারণ ফুটবল নৈপুণ্য শুধু সমর্থকদেরই নয়, বিশ্বের বড় বড় তারকাদেরও মুগ্ধ করে।

সম্প্রতি মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। একের পর এক গোল, রেকর্ড এবং ম্যাচজয়ী পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মেসির খেলা উপভোগ করতে গ্যালারিতে শাকিরার উপস্থিতি তাই ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, ফ্যাব্রিজিও রোমানোর সেই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার একটাই বিষয়—মেসির জাদুকরী ফুটবলে মুগ্ধ শাকিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Iraq
45'+3'
1 - 0
14' Kylian Mbappé
World Cup