বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০২:১০ এএম
টিনো লিভ্রামেন্টো। ছবি: সংগৃহীত
expand
টিনো লিভ্রামেন্টো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর্দা ওঠার এক সপ্তাহের মাথায় অভিযান শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড দল। তবে এর আগেই জোর একটা ধাক্কা খেয়েছে তারা। পেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন ডিফেন্ডার টিনো লিভ্রামেন্টো।

রোববার অনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পান এই ফুল-ব্যাক। এতে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।

ডালাসে আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মূল অভিযান শুরু করবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে, ঊরুর চোটে ২০২৫-২৬ মৌসুমের শেষ পাঁচ সপ্তাহ মাঠের বাইরে কাটান লিভ্রামেন্টো। তাতে এবারের বিশ্বকাপেই তার আসা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই ধাক্কা সামলে দলে ডাক পেলেও, নতুন সমস্যায় প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেল তার।

নিউক্যাসল ইউনাইটেডের ২৩ বছর বয়সী এই ফুটবলারের পরিবর্তে ডাক পেয়েছেন ট্রেভর চালোবাহ। ইংল্যান্ড কোচ টমাস টুখেলের স্ট্যান্ড-বাই তালিকায় ছিলেন চেলসির এই ডিফেন্ডার।

এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিতে রওনা হয়েছেন চালোবাহ। তবে প্রথম ম্যাচের স্কোয়াডে তার থাকার সম্ভাবনা নেই। ক্রোয়েশিয়া ম্যাচের পরই সতীর্থদের সঙ্গে যোগ দিবেন তিনি।

আউটফিল্ডের কোনো খেলোয়াড় গুরুতর চোট পেলে বা অসুস্থ হলে, বিশ্বকাপে ওই দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে তার বদলি নেওয়া যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Iraq VS Norway
Scheduled
17 Jun, 04:00 AM
VS
World Cup