

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় দিনে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। এর অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চ মাতিয়েছেন কানাডিয়ান শিল্পী ও বলিউডের মাধ্যমে বেশ পরিচিতি পাওয়া নোরা ফাতেহি।
নোরাই শুধু নয়, সঙ্গে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান গায়ক সঞ্জয়।
ডিজে সঞ্জয় তার পারফর্মের সময় বারবার বাংলাদেশের জাতীয় প্রতীকগুলোকে তার পোশাকের মাধ্যমে পুরো বিশ্বকে দেখাচ্ছিলেন। যা নজর কাড়ে সমগ্র বাংলাদেশিদেরও।
সঞ্জয়ের জমকালো পোশাকের স্লিভে খচিত ছিল বাংলাদেশের আইকনিক সব প্রতীক। যেগুলো মূলত বাংলাদেশকেই বহির্বিশ্বে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করে। তার স্লিভে খচিত ছিল একটি বাঘের মাথা, একটি শাপলা ফুলসহ বাংলাদেশেরই এক চিরাচরিত আবহ।
নিজের ভেরিয়ায়েড ফেসবুক পেজেও এমন একটি ছবি পোস্ট করেছেন সঞ্জয়। সেখানে তিনি এই নকশার পেছনের কলাকুশলীদেরকেও পরিচয় করিয়ে দেন।
সঞ্জয় সেখানে জানান, এই নকশাটি তৈরি করেছেন ‘ছায়াকুমার’। এম্ব্রয়ডারি বা সূচিকর্মের কাজটি করেছেন জন কিম। আর এর স্টাইলে কাজ করেছেন জেসমিন পাটেল। এদিকে ২০২৬ বিশ্বকাপের মঞ্চে সঞ্জয়ের জমকালো পোশাকে বাংলাদেশেকে এভাবে তুলে ধরা দেখে আবেগে ভাসছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা বাংলাদেশিরা।
