শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা থেকে সুখবর পেল আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:৫৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে বিশ্ব ফুটবল আসর। এর আগেই নতুন ফিফা র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে, যা নির্ধারিত হয়েছে ১–৭ জুন ফিফা উইন্ডোতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ ও বিভিন্ন টুর্নামেন্টের ফলাফলের ভিত্তিতে।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছে। বিশ্বকাপের আগে প্রকাশিত র‍্যাংকিংয়ে এক নম্বরে থাকা দল ট্রফি জেতে না—এমন একটি প্রচলিত ধারণা থাকলেও এবার সেটি ভাঙার সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। তালিকার দুই ও তিন নম্বরে রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স।

অন্যদিকে, বাংলাদেশ জুন উইন্ডোতে সান মারিনোর বিপক্ষে জয় পেলেও র‍্যাংকিংয়ে কোনো পরিবর্তন আসেনি। হামজাদের জয় থেকে ৩.৪০ পয়েন্ট যোগ হলেও দলটি আগের মতোই ১৮১তম অবস্থানে আছে। তুলনামূলকভাবে সান মারিনো (র‍্যাংকিং ২১১) দুর্বল প্রতিপক্ষ হওয়ায় এই জয়ের প্রভাব র‍্যাংকিংয়ে খুব একটা পড়েনি।

এই উইন্ডোতে বাংলাদেশ একটি ম্যাচ খেললেও সান মারিনো দুটি ম্যাচ খেলেছে। বাংলাদেশ ছাড়াও তারা আজারবাইজানের বিপক্ষে ১–২ ব্যবধানে হেরেছে। ফলে তাদের মোট পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭২১.২০। নিচের দিক থেকে উন্নতি করা সান মারিনোর জন্য এখনো কঠিন, কারণ তাদের ওপরে থাকা অ্যাঙ্গুইলা ৭৬০ পয়েন্ট নিয়ে রয়েছে, যা প্রায় ৪০ পয়েন্টের ব্যবধান—যা কাটিয়ে ওঠা সময়সাপেক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন