শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের প্রথম গোলদাতা মেক্সিকোর কিনিয়োনেস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:৩৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ২০২৬ বিশ্বকাপ। বর্ণিল আয়োজনের পর আনুষ্ঠানিকভাবে মাঠে গড়িয়েছে আসরের প্রথম ম্যাচ।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচে মেক্সিকো সবুজ জার্সি এবং দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সিতে মাঠে নামে। শুরু থেকেই দুই দল সতর্ক ভঙ্গিতে খেলে, বল দখলে নিয়ে নিজেদের ছন্দে ফেরার চেষ্টা চালায়।

ম্যাচের ৯ মিনিটেই আসে টুর্নামেন্টের প্রথম গোল। মেক্সিকোর হয়ে গোল করেন হুলিয়ান কুইনোনেস। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামসের ভুলে ডি-বক্সে সুযোগ পান তিনি, আর সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড।

কলম্বিয়ায় জন্ম নেওয়া কুইনোনেস এখন মেক্সিকোর জার্সিতে খেলছেন এবং প্রথম গোল করেই হয়ে ওঠেন ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দু।

গোলের পরপরই উল্লাসে ফেটে পড়ে মেক্সিকো সিটি। গ্যালারিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা পুরো ম্যাচে বাড়তি উত্তেজনা যোগ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন