শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোর একাদশে চমক, অধিনায়কই বেঞ্চে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:২২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজতেকা স্টেডিয়ামে নামার আগে এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে। দলের নিয়মিত অধিনায়ক এডসন আলভারেজ এবং অভিজ্ঞ গোলকিপার গুইয়ের্মো ওচোয়াকে ছাড়াই একাদশ সাজিয়েছেন তিনি, যেখানে বিস্ময়করভাবে জায়গা পেয়েছেন এরিক লিরা।পাঁচটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা গোলকিপার ওচোয়াকে বাদ দিয়ে আগুইরে আস্থা রেখেছেন রাউল র‍্যাঙ্গেলের ওপর।

অধিনায়ক এডসন আলভারেজকেও রাখা হয়েছে সাইডবেঞ্চে। মাঝমাঠে এরিক লিরার সঙ্গে খেলছেন আলভারো ফিদালগো ও ব্রায়ান গুতিয়েরেস। আক্রমণভাগে রাউল হিমেনেজের নেতৃত্বে থাকছেন জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাডো।অন্যদিকে, কোচ হুগো ব্রুস তার দলে বড় ধরনের পরিবর্তনের পথে না হেঁটে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মামেলোদি সানডাউনসের ওপরই বেশি আস্থা রেখেছেন।

গোলপোস্টের নিচে রয়েছেন অধিনায়ক রনউইন উইলিয়ামস এবং দলের আক্রমণভাগের নেতৃত্বে আছেন লাইল ফস্টার। ৪৮ দলের এই বিশাল ফুটবল মহাযজ্ঞের পর্দা উঠছে ‘এ’ গ্রুপের মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ দিয়েই।

মেক্সিকোর একাদশ

রাউল র‍্যাঙ্গেল, সেজার মন্টেস, জোহান ভাসকুয়েজ, ইসরায়েল রেয়েস, জেসুস গ্যালার্দো, এরিক লিরা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, রাউল হিমেনেজ, জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাডো।

দক্ষিণ আফ্রিকার একাদশ

রনউইন উইলিয়ামস, অব্রে মোদিবা, এমবেকেজেলি এমবোকাজি, এনকোসিনাথি সিবিসি, খুলিসো মুদাউ, ইমে ওকোন, তেবোহো মোকোয়েনা, স্পেফেলো সিথোল, জেইডেন অ্যাডামস, লাইল ফস্টার ও ইকরাম রেইনার্স।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন