

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে ৩ ফ্র্যাঞ্চাইজির সাথে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৯ আগস্ট) বিসিবি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষ উপস্থিত ছিলেন।
বৈঠকে বিপিএলকে আরও টেকসই করার জন্য সংস্কারের পক্ষে মতামত দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। সেজন্য এক মৌসুম বিপিএলে বিরতি নিতে নেই আপত্তি।
বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের এই বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক, রাজশাহী ওয়ারিয়র্সের কর্ণধার মোখছেদুল কামাল বাবু ও ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। তিনজনই বিপিএলকে ঢেলে সাজানোর পক্ষে মতামত দিয়েছেন। সেজন্য বিসিবি যে সময় নিচ্ছে, তাতেও জানিয়েছেন সমর্থন।
এর আগে এই মৌসুমে বিপিএল হবে না জানিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছিলেন, ‘আমি মনে করি না এই বছর বিপিএল হবে। আমি বারবার বলেছি, এভাবে করে আমি বিপিএল করব না। একটা টুর্নামেন্টে গত দুই বছরে ৪০ কোটি টাকা লস হয়েছে বিসিবির। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসলে বিসিবিকে টাকা এনে দেওয়ার কথা, বিসিবির লস করানোর কথা নয়। ফলে এখানে কিছু ভুল হচ্ছে। এটা ঠিক না করা পর্যন্ত আসলে এই টুর্নামেন্ট আয়োজন করার দরকার নেই, যদি প্রতিবার ২০ কোটি টাকা লস হয়।’


