মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির শাস্তির মুখে জয়সোয়াল-ফার্নান্দো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কলম্বো টেস্টের বিতর্কিত ঘটনায় শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সোয়াল ও শ্রীলঙ্কার বোলার আসিথা ফার্নান্দো। আইসিসি তাদের জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।

প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আইসিসি আচরণবিধির ২ দশমিক ১২ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন দুই খেলোয়াড়। জয়সওয়াল ও ফার্নান্ডোকে ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে। গত ২৪ মাসে দুই খেলোয়াড় কোনো অপরাধ করেননি।

ঘটনা ঘটে কলম্বো টেস্টের ভারতের ব্যাটিং ইনিংসের ১৭তম ওভারে যখন ফার্নান্দো জয়সোয়ালকে আউট করেন। ভারতীয় ব্যাটার প্যাভিলিয়নে ফেরার সময় লঙ্কান বোলারের কোনো এক কথায় তার দিকে এগিয়ে আসেন। দুজনের মধ্যে বাগবিতণ্ডার পর তারা মাথা দিয়ে ঠোকাঠুকি করেন।

দুই খেলোয়াড়ই তাদের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন