বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করবে বাংলাদেশ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সেঞ্চুরি করা বেন কারানই স্বাগতিকদের টেনেছেন পুরো পথ। তার সঙ্গী হয়ে শেষদিকে ঝড় তোলেন ব্রেড ইভান্সও, তাসকিনের শেষ ওভারে ২২ রান আনেন তিনি। ৩৮ বলে তার ব্যাট থেকে এসেছে ৫৮ রান। কারানও শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ১৩৫ বলে ১১১ রান করে।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। পাওয়ারপ্লের মধ্যেই তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেন টাইগার বোলাররা। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় একসময় মনে হচ্ছিল জিম্বাবুয়েকে ২০০ রানের নিচেই আটকে রাখা সম্ভব হবে।

ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে শুভসূচনা এনে দেন তাসকিন আহমেদ। পরে নিজের দ্বিতীয় স্পেলেই ইনোসেন্ট কাইয়াকেও সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার।

নবম ওভারে নাহিদ রানা ফিরিয়ে দেন ৯ রান করা ক্রেগ আরভিনকে। এরপর স্পিন আক্রমণে এসে আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার শিকার হন ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজা। স্পিনার রিশাদ হোসেনও ক্লাইভ মাদান্দেকে আউট করে জিম্বাবুয়েকে আরও চাপে ফেলেন।

তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার বেন কারান। তিনি অপরাজিত ১১১ রান করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। শেষদিকে ব্র্যাড ইভান্স ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে কারানকে দারুণ সঙ্গ দেন। তাদের অবিচ্ছিন্ন জুটিতেই লড়াই করার মতো সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

আগের ম্যাচে বোলিংয়ে ভালো করেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এবার ২৪৮ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে আনাই টাইগারদের সামনে একমাত্র পথ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup