

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিরপুর টেস্ট জেতার পর সিলেটও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তানকে এমন ‘ধবলধোলাইয়ের’ পর ভারতকে টপকে গেল বাংলাদেশ।
সিলেটে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের অবস্থান ছিল ছয় নম্বরে। টাইগারদের সামনে ৪৮.১৫ শতাংশ সফলতার হার নিয়ে পাঁচ নম্বরে ছিল ভারত। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের পর বাংলাদেশের সফলতার হার দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশে। ফলে ভারতকে পেছনে ফেলে টেবিলের ৫ম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।
বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চার টেস্ট খেলে জিতেছে দুই ম্যাচ। একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। অন্যদিকে পাকিস্তান এখন পয়েন্ট টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে। দলটির সফলতার ৮.৩৩ শতাংশ। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৪ ম্যাচ খেলে জিতেছে এক ম্যাচ ও হেরেছে তিন ম্যাচ।
বাংলাদেশের উপরে আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
সবশেষ চক্রে (২০২৩-২৫) ৯ দলের মধ্যে ৯ নম্বরে থেকে শেষ করেছিল পাকিস্তান। বাংলাদেশের অবস্থান ছিল সাত নম্বরে। যেখানে ২০২৪ সালে পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।
এদিকে পাকিস্তানের বিপক্ষে এমন জয়ের ফলে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের সাত নম্বরেও উঠেছে বাংলাদেশ। সিরিজ শুরু আগে বাংলাদেশ ছিল ৯ নম্বরে। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানোয় বাংলাদেশের রেটিং পয়েন্ট এক লাফে বেড়ে গেছে।
এর ফলে টেস্ট র্যাঙ্কিংয়ের ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে টপকে টেবিলের ৭ নম্বর স্থানটি নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। ৬৩ থেকে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ৭৮।
