সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্ত-মমিনুল জুটিতে বাংলাদেশের স্বস্তি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১২:৪১ পিএম
মধ্যাহ্ন বিরতিতে মাঠ ছাড়ছেন মুমিনুল–নাজমুল ।। ছবি: সংগৃহীত
expand
মধ্যাহ্ন বিরতিতে মাঠ ছাড়ছেন মুমিনুল–নাজমুল ।। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৯৩ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগাররা নিজেদের লিড বাড়িয়ে ১২০ রানে নিয়ে গেছে।

দিনের শুরুতে কোনো উইকেট না হারিয়ে ৭ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। তবে ওপেনিং জুটি বড় কিছু করতে পারেনি। মাহমুদুল হাসান জয় ২৬ বল মোকাবিলা করে মাত্র ৫ রান করে আউট হন দলীয় ১৫ রানের সময়। এরপর সাদমান ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ২২ বলে ১০ রান করে ফিরে যান ২৩ রানের মাথায়।

শুরুর ধাক্কার পর ইনিংস সামাল দেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ধৈর্যশীল ব্যাটিংয়ের পাশাপাশি তারা নিয়মিত রান তুলতে থাকেন। উইকেটের চারদিকে দৃষ্টিনন্দন শট খেলে স্কোরবোর্ড সচল রাখেন এই দুই ব্যাটার।

লাঞ্চ বিরতির আগ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। মুমিনুল ও শান্তর জুটিতে ধীরে ধীরে শক্ত অবস্থানে পৌঁছে যায় স্বাগতিকরা।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান সংগ্রহ করেছিল। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। পাকিস্তানের পক্ষে দ্বিতীয় ইনিংসে একটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ আব্বাস ও হাসান আলী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন