

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মিচেল মার্শের নেতৃর্তে ঘোষিত এ দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার লিয়াম স্কট ও স্পিনার জোয়েল ডেভিস। এ ছাড়া নজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক।
তবে টি-টোয়েন্টি এবং ওয়ানডে কোনো স্কোয়াডেই নেই পেস ত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। চোট কাটিয়ে ফেরা এই পেসত্রয়ীকে লাল বলের ব্যস্ত সূচির ওয়ার্কলোড বিবেচনা রাখা হয়নি দলে।
আগামী ৯ জুন ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরুর পর ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। এরপর চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের মুখোমুখি হবে অজিরা।
ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।
