শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ জয়ের মিশনে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:৪১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজ জিততে চায় বাংলাদেশ।

অন্যদিকে, সিরিজ হার এড়াতে শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না সফরকারী নিউজিল্যান্ড।

শনিবার (২ মে) দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে। প্রথম দুই ম্যাচে খেলা দলের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।

তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন