সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের প্রথম সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম
ওপেনার তানজিদ হাসান তামিম দুর্দান্ত সেঞ্চুরি করেন
expand
ওপেনার তানজিদ হাসান তামিম দুর্দান্ত সেঞ্চুরি করেন

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ ওভার শেষে ২ উইকেটে ১৭৯ রান তুলেছে স্বাগতিকরা। ইনিংসের কেন্দ্রবিন্দুতে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম, যিনি দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে দুর্দান্ত এক ছয় মেরে শতক পূর্ণ করেন তামিম। অফস্পিনার সালমান আগার বলে লং–অফের ওপর দিয়ে ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছান তিনি। শতক পূর্ণ করার পর ব্যাট তুলে দর্শকদের অভিবাদন জানান।

তামিম ১০৭ বলে ১০৭ রান করে আউট হন। তার ইনিংসে রয়েছে একাধিক চার ও ছক্কার মার, আর শুরু থেকেই তিনি আক্রমণাত্মক মেজাজে খেলেছেন।

এর আগে বাংলাদেশের হয়ে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ও সাইফ হাসান। দুজন মিলে গড়েন শতরানের বেশি জুটি, যা পাকিস্তানের বোলারদের শুরুতেই চাপে ফেলে দেয়। শেষ পর্যন্ত ১৮তম ওভারে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সাইফকে বোল্ড করে এই জুটি ভাঙেন। সাইফ ৫৫ বলে ৩৬ রান করেন।

পরে তামিমের সঙ্গে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। শান্ত ৩৪ বলে ২৭ রান করার পর হারিস রউফের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।

পাকিস্তানের হয়ে এই সময়ে উইকেট পেয়েছেন হারিস রউফ ও শাহিন আফ্রিদি। তবে স্পিনার আবরার আহমেদ ও সাদ মাসুদ বাংলাদেশের ব্যাটারদের খুব বেশি সমস্যায় ফেলতে পারেননি।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ বর্তমানে ১–১ সমতায়। ফলে মিরপুরের এই ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। তামিমের সেঞ্চুরির ওপর ভর করে বড় সংগ্রহ গড়ার পথে রয়েছে বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন