সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ দল।

তিন ম্যাচের এই সিরিজে বর্তমানে ১-১ সমতা থাকায় শেষ ম্যাচটি কার্যত সিরিজ নির্ধারণী লড়াইয়ে পরিণত হয়েছে।

রোববার (১৫ মার্চ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।

টস জিতে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, দলে কয়েকজন ক্রিকেটার চোটে থাকায় তারা আগে বোলিং করতে চেয়েছেন। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার বিষয়টিও তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। দ্রুত উইকেট তুলে নিয়ে শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলতে চায় পাকিস্তান।

অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক মনে হচ্ছে এবং দল বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। তার মতে, এই উইকেটে প্রায় ২৬০ রান একটি প্রতিযোগিতামূলক স্কোর হতে পারে।

এই ম্যাচে বাংলাদেশ আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে পাকিস্তান দলে দুটি পরিবর্তন আনা হয়েছে।

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় পাকিস্তান। ফলে শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, সাদ মাসুদ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আবরার আহমেদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন