শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মাঝে বাবাকে হারালেন রিঙ্কু সিং 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
বাবা-মায়ের সাথে রিঙ্কু সিং ।। ছবি: সংগৃহীত
expand
বাবা-মায়ের সাথে রিঙ্কু সিং ।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মাঝেই অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু সিং। কিন্তু দুর্ভাগ্যবশত, ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধে হার মানলেন রিঙ্কুর বাবা খানচাঁদ সিং।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রিঙ্কু বিশ্বকাপের দল ছেড়ে চলে গিয়েছিলেন আলীগড়ে তার বাড়িতে, কিন্তু তখন থেকেই বাবার অবস্থা ক্রমশ গুরুতর ছিল।

রিঙ্কুর বাবার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘রিঙ্কু সিংয়ের বাবা শ্রী খানচাঁদ সিংয়ের মৃত্যু সংবাদ শুনে আমি অত্যন্ত দুঃখিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সে দায়িত্ব পালনে ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। রিঙ্কু ও তার পরিবারের জন্য এটি ভীষণ কঠিন সময়। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা তার এবং তার প্রিয়জনদের সঙ্গে রয়েছে। সৃষ্টিকর্তা তাঁর আত্মাকে চির শান্তি দান করুন এবং শোকাহত পরিবারকে শক্তি ও সাহস দিন।’

২০২৩ আইপিএলে রিঙ্কু গুজরাট টাইটানসের পেসার যশ দয়ালকে পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়ে নজরে আসেন। এর পর দ্রুতই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নেন এবং ভারতের টি-টোয়েন্টি দলের অপরিহার্য সদস্য হিসেবে স্থান পান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X