রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ বছর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি ঘোষণা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছর আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সূচি অনুযায়ী, প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। এরপর ২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ খেলেছিল টাইগাররা। যদিও সেই সিরিজের দুই টেস্টেই ইনিংস ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। এরপর ২৩ বছরের পর এই প্রথম এবং মোট দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল।

সবশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসে টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরেজে মিরপুর টেস্টে ২০ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজের অন্য টেস্টে চট্টগ্রামে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় অজিরা।

এরপর ২০২০ সালে বাংলাদেশের সাথে আরও একটি টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বাতিল হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Saudi Arabia
11'
0 - 0
10' Lamine Yamal
World Cup