রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
হাবিবুল বাশার সুমন
expand
হাবিবুল বাশার সুমন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করেছিলেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বোর্ড তাকে দায়িত্বে রাখতে আগ্রহী থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আর এ পদে থাকতে চাননি।

ইতোমধ্যে লিপু আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দিয়ে দায়িত্ব না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তার সরে দাঁড়ানোর ফলে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাওয়ায় নতুন দায়িত্ব পালনের জন্য হাবিবুল বাশার সুমনের নাম প্রস্তাব করা হয়।

পরিচালনা পর্ষদের সম্মতিতেই তার নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাবিবুল বাশার ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা আট বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি নারী জাতীয় দলের নির্বাচক প্যানেলেও কাজ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X