

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে আগেই ‘সুপার এইট’ নিশ্চিত হয়েছিল সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেনে টস হেরে আগে ব্যাট করতে নামে ক্যারিবিয়রা। তবে এদিন শুরুটা মোটেও ভালো হয়নি তাদের।
ব্রেন্ডন কিং (৪) ও সিমরন হেটমায়ার (১) দ্রুত বিদায় নিলে ৩১ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। সেখান থেকে দলকে টেনে তোলেন শাই হোপ। ৪৬ বলে ৭৫ রানের মারকুটে ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। রস্টন চেজ করেন ২৫ বলে ২৪ রান।
আর শেষদিকে শেরফান রাদারফোর্ডের ১৫ বলে ২৪ ও ম্যাথিউ ফোর্ডের ৮ বলে অপরাজিত ১৬ রানে ৬ উইকেটে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।
ইতালির হয়ে বেন মানেন্তি ও ক্রিসান কালুগামাগে নেন দুটি করে উইকেট।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ইতালি। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। জে জে স্মাটস ২৭ বলে ২৪ এবং বেন মানেন্তি ২১ বলে ২৬ রান করলেও অন্যরা বড় ইনিংস গড়তে পারেননি।
শেষ পর্যন্ত ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয় ইতালি। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ নেন ৪টি এবং ম্যাথিউ ফোর্ড নেন ৩টি উইকেট।
টানা চার জয়ে গ্রুপপর্ব শেষ করে দারুণ ছন্দে সুপার এইটে পা রাখল ওয়েস্ট ইন্ডিজ।
মন্তব্য করুন

