বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ‘খুন’ ও ‘প্রতারণার’ অভিযোগ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম দ্বিতীয় বিয়ে করার ঘোষণা দিয়েছেন। আর এই ঘোষণার পরই তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার প্রথম স্ত্রী সানিয়া আশফাক।

সোমবার এক বার্তায় সানিয়া জানান, ইমাদ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেন, এখন সবারই প্রমাণ দেখেছেন। এই ঘর-ভাঙানি কখনো আমার সন্তানদের নিয়ে ভাবেনি। প্রতারকের মুখোশ অবশেষে খুলে গেছে। আমার সন্তানদের জন্য এবং আমাদের ওপর দিয়ে যা বয়ে গেছে, তার জন্য বিচার চাই।

সানিয়া আরও বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে লাহোরে সে আমার সন্তান গর্ভপাত করিয়েছে। সে একজন খুনি এবং আমার কাছে এটি প্রমাণ করার ভিডিও আছে। তিনি ক্রিকেটারকে ‘প্রতারক’ এবং ‘খুনি’ আখ্যা দিয়েছেন এবং ইসলামাবাদ ইউনাইটেডকে সতর্ক করেছেন যেন তারা এমন ব্যক্তিকে সুযোগ না দেয়।

এর আগে ইমাদ ওয়াসিম ঘোষণা দেন, আল্লাহর রহমত ও বাবা–মায়ের পরামর্শে তিনি নাইলা রাজাকে বিয়ে করেছেন। শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে নতুন জীবন গড়াই তাদের লক্ষ্য। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তানের হয়ে ৫৫টি একদিনের আন্তর্জাতিক ও ৭৫টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup