মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে ইতিবাচক বিসিসিআই 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছরের আগস্টে নির্ধারিত তিন ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসেনি ভারত। সূচি পুনর্নির্ধারণ করে চলতি বছরের সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের কথা রয়েছে। তবে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যে আলোচনা তৈরি হয়েছিল, তাতে দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে।

সাম্প্রতিক সময় পর্যন্ত দুই দেশের ক্রিকেট সম্পর্ক কিছুটা অনিশ্চয়তার মধ্যে থাকলেও জাতীয় নির্বাচনের পর কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

এ অবস্থায় বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। বোর্ডটির সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে তারা আগ্রহী এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখে সমাধানের পথ খোঁজা হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর রনগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের মাঝেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিসিআই সহ সভাপতি রাজিব শুক্লা। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি জানান, সম্ভাব্য সব পথ খুঁজে বাংলাদেশকে পুরো সন্তষ্ট করা হবে।

এর আগে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০৩১ সালের আগেই বাংলাদেশ আরেকটি বৈশ্বিক ক্রিকেট আসরের আয়োজক হওয়ার সুযোগ পাবে।

এ বিষয়ে রাজীব শুক্লা বলেন, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দিতে চায় ভারতীয় বোর্ড। তাঁর ভাষ্য, বাংলাদেশ তাদের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার।

উল্লেখ্য, আইসিসি, পিসিবি ও বিসিসিআইয়ের ত্রিমুখী বৈঠকে ভবিষ্যতে আইসিসি ও এসিসি ইভেন্টগুলোতে যেন কোনো জটিলতা তৈরি না হয়, সে রূপরেখা নিয়ে আলোচনা হয় ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন