মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক প্রসঙ্গে যা বললেন সূর্যকুমার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই মানেই উত্তাপ, উত্তেজনা আর ক্রিকেট প্রেমীদের জন্য রোমাঞ্চের অন্যরকম এক আবহ। আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে এমন উত্তেজনাকর এক ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে দু’দল।

সবশেষ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই তিন ম্যাচের কোনো ম্যাচেই ভারত এবং পাকিস্তানের অধিনায়করা একে অপরের সাথে হাত মেলাননি। যা পরবর্তী সময়ে নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং রাইজিং স্টারস এশিয়া কাপের ভারত–পাকিস্তান ম্যাচেও দেখা গেছে।

এমন পরিস্থিতিতে প্রশ্ন জেগেছে, এবারও কি বিশ্বকাপে উত্তেজনার এই ম্যাচে দুই দলের অধিনায়করা হাত মেলাবেন কি না?

উত্তরটা অবশ্য ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব দিয়ে দিয়েছেন। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভালোমতো খাওয়াদাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা আগামীকালই দেখব।’

ভারত ও পাকিস্তানের মধ্যে হ্যান্ডশেক হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে কলম্বোতে ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়ানো এই লড়াই নতুন বিতর্ক এবং উত্তেজনার জন্ম দিতে চলেছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মহারণের জন্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন