রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির আমন্ত্রণ নাকচ, ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না বুলবুল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্খিত ভারত-পাকিস্তান ম্যাচ। এ ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে আমন্ত্রণ জানিয়েছিল আইসিসি।

তবে আইসিসির আমন্ত্রণের পরও এ ম্যাচ উপভোগ করতে কলম্বোয় যাবেন না তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমিনুল ইসলাম বুলবুল। কূটনৈতিক সংযোগ ব্যবহার করে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসিকে নিয়ে একটি সমাধান সূত্র বের করেছেন।

আইসিসি চেয়েছিল, বিসিবি সভাপতিসহ উপমহাদেশের অন্যান্য ক্রিকেট বোর্ড প্রধানরাও কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করতে পারেন।

প্রথমে কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে শুক্রবার রাতেই ফ্লাইট ধরার পরিকল্পনা ছিল তার। সেই হিসেবে শনিবার সকালে দেশে ফেরার কথা ছিল। তবে আমন্ত্রণ থাকলেও বাংলাদেশ না থাকার কারণে তিনি ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য কলম্বোয় যাচ্ছেন না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X